মাদকসেবন করায় ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

১২ আগস্ট ২০২১, ০৮:৪১ PM
ময়না ইসলাম

ময়না ইসলাম © ছবি : সংগৃহীত

বেনাপোলে মাদকসেবন করায় নিজের ছেলে ময়না ইসলামকে (৩০) পুলিশের হাতে তুলে দিলেন মা। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে পৌরসভার ভবেরবেড় গ্রাম থেকে ময়না ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের শুকুর আলীর ছেলে। 

ময়না ইসলামের মা জানান, তার ছেলে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকসেবনের পাশাপাশি ব্যবসাও করে। বৃহস্পতিবার সকালে ঘরে বসে মাদকসেবনের প্রস্তুতি নিতে দেখে তিনি নিজে থানায় খবর দেন।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ময়না ইসলামকে আটক করা হয়। এ সময় তার খাটের নিচ থেকে ২০ পিস ইয়াবাও জব্দ করা হয়। আটক ময়না ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ: মাদক
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬