এক কাপড়ে মা-ছেলের মরদেহ ঝুলছিল বাথরুমে

২০ জুলাই ২০২১, ০৪:৩৫ PM
এক কাপড়ে মা-ছেলের মরদেহ ঝুলছিল বাথরুমে

এক কাপড়ে মা-ছেলের মরদেহ ঝুলছিল বাথরুমে © সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে বাড়ির বাথরুমে একই ওড়নায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম মনিরা খাতুন (২৮) ও তার ছেলে আনাজ (৬)। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরের দিকে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রামের তাইজেল বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় মিরপুর থানা পুলিশ। জানা গেছে, নিহত মনিরা খাতুন প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী এবং আনাজ তার একমাত্র ছেলে। পরিবারের লোকজন কোনো সাড়াশব্দ না পেয়ে মিনারা ও আনাজকে খোঁজাখুঁজি শুরু করে।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে গিয়ে তারা দেখে একই ওড়নায় ঝুলছে মনিরা এবং তার ছেলের মরদেহ। পরে খবর পেয়ে মিরপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে আমরা ঘটনাস্থলে যায়। একসঙ্গে ঝুলে ছিল মা-ছেলের মরদেহ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬