পরীক্ষা নেয়ায় সিলগালা কিন্ডারগার্টেন

১৭ জুলাই ২০২১, ০৯:২২ PM
সরকারের সিধান্ত না মেনে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেয়ার অভিযোগে বরিশালের বর্নামালা কিন্ডারগার্টান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সরকারের সিধান্ত না মেনে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা নেয়ার অভিযোগে বরিশালের বর্নামালা কিন্ডারগার্টান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। © ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় সরকা‌রি নিষেধাজ্ঞা না মেনে বরিশালের বাবুগ‌ঞ্জে একটি কিন্ডারগার্টেন খোলা রেখে শিশুশিক্ষার্থী‌দের পরীক্ষা নেয়ায় স্কুলটিকে সিলগালা করা হ‌য়ে‌ছে।

উপ‌জেলার রহমতপুর ইউ‌নিয়‌নের ক‌লেজ গেট এলাকার বর্ণমালা কিন্ডারগা‌র্টেনে শ‌নিবার (১৭ জুলাই) সকালে অ‌ভিযান চালায় ভ্রাম‌্যমাণ আদালত। পর বেলা ১১টার দিকে সিলগালা করার পাশাপাশি কিন্ডারগ‌া‌র্টেনের প‌রিচালককে জরিমানা করা হয়।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, সকালে গোপন সূত্রে ওই কিন্ডারগার্টেন খোলা রেখে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার খবর পাওয়া যায়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বর্ণমালা কিন্ডারগার্টেনে পুলিশ নিয়ে অভিযান চালান। তিনি বলেন, ‘জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে'।

এ সময় স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছিলেন। পরে কিন্ডারগার্টেনের পরিচালক অপু চন্দ্র দাসকে ধরে ফেলে পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও কিন্ডারগার্টেনটি সিলগালা করা হয়।

 

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
যে বিশ্ববিদ্যালয় শিক্ষকের সন্তান ভর্তি পরীক্ষায় পাস করতে পা…
  • ১২ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
close