পিবিআই রহস্য উন্মোচন

মোবাইল চুরি দেখে ফেলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদ খুন

১০ জুলাই ২০২১, ০৯:১২ PM
মোবাইল চুরি দেখে ফেলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদ খুন

মোবাইল চুরি দেখে ফেলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদ খুন © সংগৃহীত

মহানগরীর তিন কোণা পুকুর পাড় এলাকায় এক বছর আগে খুন হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র তৌহিদুল ইসলাম খান (২৫) হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যা মামলায় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো মো. রিফাত (২৩) এবং মহসিন মিয়া (২৫)। তারা দুজনেই মহানগরীর জামতলা এলাকার বাসিন্দা। তাদেরকে শুক্রবার সন্ধ্যায় আউটার স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই ময়মনসিংহ কার্যালয় এর পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তৌহিদুল ইসলাম (২৫) তিনকোণা পুকুর পাড় এলাকায় মেসে ভাড়া থাকতো। গতবছরের ১ মে মধ্যরাতে অজ্ঞাত আসামীরা তার রুমে প্রবেশ করে বুকে এবং বাম হাতের বাহুতে রড দিয়ে ঘাই মেরে জখম করে। পরে তৌহিদ’কে আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিন ভোর সকালেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছিল।

আসামীদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসাইন (পুলিশ পরিদর্শক) জানান, রিফাত রং মিস্ত্রির কাজ করে। ঘটনার দিন রাতে রিফাত, আশিক, মহসিন ও অন্তর তারা একসাথে মহসিনের বাসায় মাদক (ইয়াবা) সেবন করে। মাদক গ্রহণ শেষ হলে চুরির উদ্দেশ্যে তারা দেয়াল টপকে তৌহিদের রুমের পাশে যায়। জানালা দিয়ে হাত প্রবেশ করিয়ে মোবাইল চুরি করার সময় তৌহিদ দেখে ফেলে এবং দরজা খুলে বাইরে বের হয়ে আসে। এসময় তাকে জাপটে ধরে রড দিয়ে ঘাই মেরে পালিয়ে যায় রিফাত ও তার সহযোগীরা। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম চালাতে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close