ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে ছাত্রলীগ নেতা

০২ জুলাই ২০২১, ১২:১০ AM
মো. হারুণ অর রশিদ

মো. হারুণ অর রশিদ © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. হারুণ অর রশিদ (২৬)। তিনি জেলা ছাত্রলীগের উপসাহিত্য সম্পাদক।

বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১টার দিকে পৌর শহরের নালিতাবাড়ী বাজার থেকে হারুণকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে আদালতের মাধ্যমে হারুণকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। হারুণ নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

জানা গেছে, হারুণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমানের অনুসারী। সম্প্রতি হারুণ ফেসবুকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হককে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন। এর আগেও হারুণের বিরুদ্ধে সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ফেসবুকে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগ রয়েছে।

ওই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে ফজলুল হক ডিজিটাল নিরাপত্তা আইনে বৃহস্পতিবার হারুণের বিরুদ্ধে মামলা করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ হারুণকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯, ৩১ ও ৩৫ ধারায় হারুণ অর রশিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬