কুয়ালালামপুরে ১০২ বাংলাদেশি আটক

২১ জুন ২০২১, ০১:৫২ PM
কুয়ালালামপুরে ১০২ বাংলাদেশি আটক

কুয়ালালামপুরে ১০২ বাংলাদেশি আটক © সংগৃহীত

মালয়েশিয়ায় ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জনকে আটক করেছে সেদেশের অভিবাসন বিভাগ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের সোমবার (২১ জুন) ভোরে ডেনকিলে নির্মাণকাজ চলছে এমন কয়েকটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছে। দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটকরা ২০ থেকে ৫২ বছর বয়সী। তাদের বিরুদ্ধে অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ। ইমিগ্রেশনের ১৮৯ জন কর্মকর্তা এতে অংশ নেন।

অভিযান সম্পর্কে ইমিগ্রেশনের ডিজি বলেন, উল্লেখিত এলাকায় এমসিও লঙ্ঘন করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এবং মোটেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না- এমন অভিযোগের ভিত্তিতে ওইসব এলাকায় অভিযান চালানো হয়। আটকদের সিমুনি ক্যাম্পে নিয়ে করোনা পরীক্ষা করা হবে এবং পরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close