এলএসডি বিক্রি-সেবনে গ্রেপ্তার ৫ ছাত্র রিমান্ড শেষে কারাগারে

০৬ জুন ২০২১, ০৭:৩২ PM
নতুন মাদক এলএসডি সেবন ও ব্যবসায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র

নতুন মাদক এলএসডি সেবন ও ব্যবসায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্র © ফাইল ফটো

লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড (এলএসডি) সেবন ও ব্যবসায় জড়িত সন্দেহে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরিফ আজ রোববার এমন আদেশ দেন।

রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদেরকে আজ রোববার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৩১ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আসামিদের পাঁচ দিন করে রিমান্ড দেন।

গত ৩০ মে রাতের অভিযানে পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন সাইফুল ইসলাম সাইফ (২০), এস এম মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বি এম সিরাজুস সালেকীন (২৪)। তারা রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে নেমে দেশে নতুন ধরনের মাদক এলএসডি কারবারের সন্ধান পায় পুলিশ। প্রথম তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরুর আগেই ২৯ মে রাতে শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযানে নামে পুলিশ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬