মন্ত্রীর মোবাইল ফোন ছিনতাইকারী চিহ্নিত হয়েছে: পুলিশ

০৪ জুন ২০২১, ০৯:০২ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান © ফাইল ফটো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া সেই ছিনতাইকারীকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে পাঁচ দিনেও মুঠোফোনটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

গত রোববার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়েন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এমন সময় গাড়ির গ্লাস খুলে কথা বলছিলেন তিনি। হঠাৎ এক ছিনতাইকারী মুঠোফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন বলেন, পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন ছিনতাইয়ে একজনকে চিহ্নিত করা গেছে। তাঁর নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ওই ব্যক্তি বিজয় সরণীতে স্থাপিত উড়োজাহাজের ভাস্কর্যের নিচে ঘুমাত। তাকে ধরতে অভিযান চলছে।

পুলিশ জানায়, রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান, কাফরুল এলাকার ১০-১২ জনের মতো চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এ ছাড়া চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা নগর মাঠসংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশ এলাকার স্থানীয় এবং সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেও মুঠোফোনের কোনো হদিস মেলেনি।

আরও পড়ুন: করোনাকালে আত্মঘাতী ১৪৮ ছাত্রছাত্রী

ঘটনাস্থল বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিংয়ে সিসিটিভি ক্যামেরা ছিল না বলে জানান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

পরিকল্পনামন্ত্রীর মুঠোফোন উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে বলে আজ শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে বলেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান।

তিন ইউএনওকে বদলি, নতুন দায়িত্ব পেলেন আরও ২জন
  • ০৯ এপ্রিল ২০২৬
৫০ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা
  • ০৯ এপ্রিল ২০২৬
হাম আক্রান্ত রোগী বাড়ছেই, শিশু হাসপাতালে ‘শুধু তাদেরই ভর্তি…
  • ০৯ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালীতে বিকল্প রুট ঘোষণা ইরানের
  • ০৯ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
close