মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

০১ জুন ২০২১, ০৮:৫৭ AM

নারায়ণগঞ্জের ফতুল্লায় বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তার মাদ্রাসা থেকে রফিকুল ইসলাম নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জবাই করে হত্যার হুমকি দিয়ে হেফজ বিভাগের ১২ বছর বয়সী ছাত্রকে বলাৎকার করে ওই শিক্ষক। বিষয়টি জানাজানি হলে বলাৎকারের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে ওই ছাত্রের মা।  

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রঘুনাথপুরের ওই মাদ্রাসায় ৩ বছর থেকে পড়াশোনা করে আসছে ছাত্রটি। এখন সে হেফজ বিভাগে পড়ছে। গত  ২৫ মে মাদ্রাসার একটি কক্ষে ওই ছাত্রকে হত্যার হুমকি দিয়ে বলাৎকার করে শিক্ষক রফিকুল ইসলাম। এতে ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে তার মা জানতে পেরে থানায় অভিযোগ করেন। এরপর ওই শিক্ষককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে।

রিলেটেড সংবাদ:

মাদ্রাসা ছাত্রীকে তুলে নেয়ার অভিযোগ, ৭ দিনেও খোঁজ মেলেনি

বাড়ি থেকে কলেজ পড়ুয়া মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence