একাধিক ছাত্রকে বলাৎকার, কওমি মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

২২ মে ২০২১, ১০:১৫ AM
গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষক

গ্রেপ্তার হওয়া মাদ্রাসা শিক্ষক © সংগৃহীত

কয়েকজন ছাত্রকে বলাৎকারের অভিযোগে বগুড়ায় ওমর ফারুক (৩৮) নামে কওমি মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছেন পুলিশ। শুক্রবার (২১ মে) দুপুরে জেলা সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের নকিল আলীর ছেলে।

জানা যায়, গ্রেপ্তার হওয়া শিক্ষক ওমর ফারুক মাদ্রাসাতে আবাসিক শিক্ষক হিসেবে থাকতেন। রমজান মাসে মাদ্রাসায় আবাসিকভাবে থাকা কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ভয়ে ছাত্ররা কাউকে কিছু না বলে ঈদের ছুটিতে বাড়ি চলে যায়। ঈদ শেষে মাদ্রাসা খুললে ছাত্ররা ফিরতে আপত্তি করে।

এক পর্যায়ে কারণ হিসেবে অভিভাবকরা বালাৎকারের বিষয়টি জানতে পারলে তা গ্রামে ছড়িয়ে পড়ে। তখন গ্রামবাসী মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করে।

বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, এই খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদ্রাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই শিক্ষককে গ্রেপ্তার করে।  

বেশ কয়েকজন ছাত্রকে এই শিক্ষক বলাৎকার করেছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে দুইজন ছাত্রের অভিভাবক মামলা করবে বলে জানিয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬