বাসার সিঁড়ি থেকে মাদ্রাসাছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

০৭ মে ২০২১, ১০:৪৭ AM
ছবিতে বামে তানিসা ও ডানে নিশান

ছবিতে বামে তানিসা ও ডানে নিশান © ফাইল ফটো

ফেনীতে নিজ বাসার সিঁড়ি থেকে এক মাদ্রাসাছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রীর চাচাতো ভাই নিশানকে (১৭) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) রাতে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম তানিসা ইসলাম (১১)। তানিসা ইসলাম ওই গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মাদরাসাছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত ও রশি পেঁচানো ছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।অ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬