প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মাদ্রাসাছাত্র গ্রেপ্তার

১৪ এপ্রিল ২০২১, ১২:২৯ AM

© প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গাজীপুরের শ্রীপুর উপজেলার এক মাদ্রাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতের নাম ইয়াসিন আরাফাত আকরাম (২০)। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা। আরাফাত ঢাকার বারিধারা এলাকার এক মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সম্প্রতি ইয়াসিন আরাফাত আকরাম তাঁর ফেসবুক আইডির ‘ইসলামের সৈনিক’ গ্রুপ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা প্রচার করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে স্থানীয় চন্নাপাড়া এলাকার নাজিম উদ্দিন মাস্টার বাদী হয়ে গত শুক্রবার শ্রীপুর থানায় একটি মামলা করেন। পুলিশ আজ দুপুরে নিজ বাড়ি থেকে আরাফাতকে গ্রেপ্তার করে।

করোনা পরিস্থিতির কারণে বন্ধ থাকায় আরাফাত বাড়িতে অবস্থান করছিলেন। গ্রেপ্তারকৃত আরাফাত নিজেকে কোরআনের হাফেজ দাবি করে পুলিশকে জানান, কিছুদিন আগে তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। দুষ্কৃতকারীরা ওই মোবাইল থেকে তার আইডি ব্যবহার করে এসব পোস্ট দিচ্ছে।

তবে মোবাইল খোয়া যাওয়ার ব্যাপারে আরাফাত থানায় কোনো জিডি করেননি বা তার বক্তব্যের স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি বলে জানিয়েছেন এসআই মনিরুজ্জামান।

রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬
ধূমপানে বাধা, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
  • ২৭ জুন ২০২৬