বাসচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

১২ এপ্রিল ২০২১, ১০:৪৬ PM
জামালপুরে বাসচাপায় প্রাণ হারিয়েছে এক ছাত্র

জামালপুরে বাসচাপায় প্রাণ হারিয়েছে এক ছাত্র © প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাসচাপায় ইয়াকুব আলী (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সূর্যনগর পূর্বপাড়া এলাকার বকশীগঞ্জ-কামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াকুব সেখানকার জিয়াউল হকের ছেলে। স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই রাস্তা পার হচ্ছিল ইয়াকুব। এ সময় শেরপুর থেকে আসা ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাস চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াকুবের।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন দাশ জানান, স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় থানায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি স্থানীয়দের সহযোগিতায় জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

আপগ্রেডেশন পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রকাশ করল কা…
  • ০১ এপ্রিল ২০২৬
‘বিশ্ববিদ্যালয়ের একই পদের সব শিক্ষকের বেতন কি সমান হওয়া উচি…
  • ০১ এপ্রিল ২০২৬
চূড়ান্ত হলো বিশ্বকাপের ৪৮ দল, দেখে নিন কোন গ্রুপে কারা
  • ০১ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়া এক কোরাল সাড়ে ২৯ হাজারে বিক্রি
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার ছুটির তারিখ জানাল আমিরাত
  • ০১ এপ্রিল ২০২৬
পেট্রোল আনতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence