টয়লেট নির্মাণ নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

০৭ এপ্রিল ২০২১, ১১:১৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নাটোরের গুরুদাসপুর উপজেলায় টয়লেট নির্মাণ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে আব্দুল খালেক (৫৫) এক এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ এপ্রিল) ভোরেমারা যান আব্দুল খালেক।

অভিযুক্ত ছোট ভাইয়ের নাম আব্দুল মালেক (৫০)। সে পুরুলিয়া গ্রামের মৃত রওশনের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়িতে একটি টয়লেট নির্মাণ নিয়ে আব্দুল খালেক ও আব্দুল মালেকের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে এ নিয়ে দুই ভাইয়ের ঝগড়ার এক পর্যায়ে আব্দুল মালেক হাসুয়া দিয়ে বড় ভাই আব্দুল খালেককে আঘাত করে। পরে গুরুতর আহত খালেককে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence