রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলেজছাত্রীকে পিষে মারল ট্রাক

০৬ এপ্রিল ২০২১, ০৯:৪৭ AM
কেরানীগঞ্জে লকডাউনের ফাঁকা সড়কেও এক কলেজছাত্রী ট্রাকচাপায় নিহত হয়েছেন

কেরানীগঞ্জে লকডাউনের ফাঁকা সড়কেও এক কলেজছাত্রী ট্রাকচাপায় নিহত হয়েছেন © প্রতীকী ছবি

রাজধানীর অদূরে কেরানীগঞ্জে লকডাউনে ফাঁকা সড়কে এক কলেজছাত্রী ট্রাকচাপায় নিহত হয়েছেন। সানজিদা আক্তার রিনি (২০) নামে ওই ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিল। সেখানে সোমবার রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

এদিন বিকালে কেরানীগঞ্জের হাসনাবাদ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনি ফজলুল হক মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসনাবাদ ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা রিনিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ট্রাকচাপায় মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬