মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছাত্রীর মৃত্যু, পালাল চালক

২৩ মার্চ ২০২১, ১১:৩০ AM
নিহত স্কুলছাত্রী হাফসা

নিহত স্কুলছাত্রী হাফসা © সংগৃহীত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার পাথালিয়া এলাকার দোলা ফিলিং স্টেশনের সামনে সোমবার (২২ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মোসা. হাফসা (১৩)। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের মো. খায়ের শেখের মেয়ে হাফসা। সে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। চালক এবং ওই ছাত্রী প্রেমিক-প্রেমিকা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, রাতে একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া যাচ্ছিল হাফসা। পথিমধ্যে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে হাফসা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় চালক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে মোটরসাইকেল চালক ওই যুবকের পরিচয় জানা যায়নি। তারা প্রেমিক-প্রেমিকা বলে ধারণা করা হচ্ছে।

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬
বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬