মোদিকে নিয়ে ফেসবুকে কটূক্তি করা সেই কিশোর এখন কারাগারে

২১ মার্চ ২০২১, ০৪:২৯ PM

© প্রতীকি ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেই কিশোর হুমায়ুন কবিরকে (১৮) কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২১ মার্চ) আদালতে সোপর্দ করার পর তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার হুমায়ুন কবির (১৮) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

ফেসবুকে মোদিকে কটূক্তি করে ভিডিও আপলোডের অভিযোগে শনিবার বিকালে জেলা শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পুলিশ জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার জন্য বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ সৃষ্টি করার চেষ্টা করছে।

সাম্প্রদায়িক অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে।

হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬