মোটরসাইকেলে ইউটার্ন নিতে গিয়ে প্রাণ গেল ছাত্রের

২১ মার্চ ২০২১, ১২:৩১ PM
নিহত ছাত্র রায়হান মোল্লা

নিহত ছাত্র রায়হান মোল্লা © সংগৃহীত

সাভারে ইউটার্ন নিতে গিয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্র নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার রোড ক্রসিং এলাকায় শনিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রায়হান মোল্লা (২৮)। 

নিহত রায়হান পৌর এলাকার কোটবাড়ি মহল্লার রতন মোল্লার ছেলে। তিনি সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে মহাসড়কের ওই এলাকায় ইউটার্ন নিচ্ছিলেন রায়হান। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ওসি সাজ্জাদ করিম খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬
বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬