মোদির সফরবিরোধী স্ট্যাটাস, কলেজছাত্র আটক

২১ মার্চ ২০২১, ১১:৪৫ AM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ভিডিও প্রচার করায় আটক হুমায়ন কবির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ভিডিও প্রচার করায় আটক হুমায়ন কবির © সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ভিডিও ফেসবুকে প্রচার করায় হুমায়ন কবির নামে (১৭) এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) বিকালে ঠাকুরগাঁওয়ে শহরের মন্দিরপাড়া এলাকার চৌধুরী ছাত্রাবাস থেকে আটক করা হয় তাকে।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি গ্রামের খলিলুর রহমানের ছেলে আটক হুমায়ন কবির।

পুলিশ জানিয়েছে, নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করতে ও সাম্প্রদায়িক অস্থিরতা, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করায় তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আটক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার এ কর্মকাণ্ডে কারোর মদদ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬