ঠিকাদারের নিকট চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭ মার্চ ২০২১, ০৪:৩৮ PM
ছাত্রলীগ নেতা ইমরান

ছাত্রলীগ নেতা ইমরান © সংগৃহীত

ইয়াসিন আরাফাত নামে এক ঠিকাদারের নিকট চাঁদাবাজির অভিযোগে করা মামলায় রাজশাহী নগরীর বহরমপুরের ছাত্রলীগ নেতা ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর রাজিব চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল ইমরান মিয়া সদ্য বিলুপ্ত রাজশাহী মহানগর ছাত্রলীগের সদস্য ছিলেন। নগরীর বহরমপুর এলাকার আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে তিনি। এর আগে ৩ ফেব্রুয়ারি নগরীর বহরমপুর এলাকায় ইয়াসিন আরাফাত নামের ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গিয়ে সোহেল নামের এক নির্মাণ শ্রমিককে মাথা ফাটিয়ে দেন তিনি।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ইমরানের বিরুদ্ধে সম্প্রতি নগরীর বহরমপুর এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে। চাঁদা না পেয়ে এক শ্রমিকের মাথা ফাটিয়ে দেন তিনি। এ নিয়ে নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ইমরান নগরীর দাশপুকুড়, বহরমপুর, তেরখাদিয়া, বসুয়াসহ আশপাশের এলাকার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করে আসতেন। চাঁদার জন্য হুমকি দেয়া, ভয়-ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই চাঁদা আদায়ের জন্য তার ছিল নিজস্ব ক্যাডারবাহিনী।

বিষয়টি ডিবি পুলিশের নজরে এলে তাদের একটি দল মঙ্গলবার (১৬ মার্চ) রাতে নগরীর রাজিব চত্বর এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গোলাম রুহুল কুদ্দুস (এডিসি) বলেন, ‘ইমরানের বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ শোনা গেলেও থানায় চাঁদাবাজির দুটি মামলা রয়েছে’।

এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্…
  • ২১ এপ্রিল ২০২৬
ছয় শর্তে সংসদ অধিবেশন সশরীরে দেখতে পারবেন শিক্ষার্থীরা
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬