রাস্তা পার হতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

০৬ মার্চ ২০২১, ১১:৩৪ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল অবসরপ্রাপ্ত এক শিক্ষকের। শুক্রবার (৫ মার্চ) উপজেলার সোনাহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।  মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন তিনি।

নিহত ওই শিক্ষকের নাম বাহাজ আলি (৮৫)। উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষ্মীর মোড় এলাকায় তার বাগি। ১৯৯২ সালেসোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন তিনি। ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সোনাহাট বাজার মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল বাহাজ আলিকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, প্রতিষ্ঠান প্রধানদের জন্য …
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল স্টেশনে শিশু নামতেই ছেড়ে দিল ট্রেন, ৯৯৯ নম্বরে ফোনকলে উ…
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ নিয়োগ দেবে সুপারভাইজার, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০
  • ২৩ এপ্রিল ২০২৬
স্পেশালাইজড হাসপাতাল থেকে চুরি হওয়া ৪ ট্রাক সামগ্রী উদ্ধার,…
  • ২৩ এপ্রিল ২০২৬