চোর সন্দেহে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা

১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫ PM
মামুন রহমান

মামুন রহমান © সংগৃহীত

যশোরের মণিরামপুরে চোর সন্দেহে মামুন রহমান (২২) নামে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মনিরামপুর উপজেলার খোজালীপুর গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মামুন উপজেলার খোজালীপুর গ্রামের বাসিন্দা। তিন মণিরামপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

হাসপাতালের ডা. সুমন কুমার নাথ জানান, সকাল ৮টা ২৫ মিনিটে তার মা মামুনকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তার ডান পায়ের সামনের অংশ গুরুতর জখম ছাড়াও শরীরের অধিকাংশ স্থানে ফোলা ছিলো। তাকে বেধড়ক আঘাত করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

দুবাইয়ে কারাগারে বেনজীরের মুক্তির খবর গণমাধ্যমে, তথ্য নেই প…
  • ০২ আগস্ট ২০২৬
সকালে কফি পান কি স্বাস্থ্যের জন্য ভালো? জানুন বিশেষজ্ঞের মত…
  • ০২ আগস্ট ২০২৬
এসইউবিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্টের উদ্বোধন
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচল করার সিদ্ধান্ত সরকারের
  • ০২ আগস্ট ২০২৬
অনলাইনে লোভনীয় মেসেজ দিয়ে প্রতারনা, চীনা নাগরিকসহ গ্রেপ্তার…
  • ০২ আগস্ট ২০২৬
গবেষণা পেপার কেন প্রত্যাহার করা হয়?
  • ০২ আগস্ট ২০২৬