বিজিবির সঙ্গে রোহিঙ্গাদের গুলিবিনিময়, নিহত ২

০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৭ AM
প্রতীকী

প্রতীকী

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে।

রবিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে বিজিবির বরাত দিয়ে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। নিহতদের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা, ২টি একনলা বন্দুক এবং ৬টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

ওসি আনোয়ার হোসেন জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close