বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের দুই বছরের কারাদণ্ড

০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৭ PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন।

মামলার বাদী কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও আওয়ামী লীগের কর্মী বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাস। মামলা সূত্রে জানা যায়, তারেক রহমান ২০১৪ সালে ১৬ ডিসেম্বর এক সমাবেশে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ আখ্যা দেওয়াসহ কটূক্তি করেন। বিভিন্ন গণমাধ্যমে এ সম্পর্কে অবগত হয়ে মুক্তিযোদ্ধা শাহাজাহান এতে মর্মাহত হন।

ওই কটূক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর হাজার কোটি টাকার মানহানি হয়েছে মর্মে বিচারের দাবিতে ওই বছরের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। সেই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে আজ দুই বছরের বিনাশ্রম দণ্ডাদেশ দেন।

কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
দেড় বছরে দুজন ভাই পেয়েছি, দুই প্রোভিসিকে রাবির সাবেক ভিসি
  • ১৯ মার্চ ২০২৬
দুই টাকায় ৫০০ পরিবারকে শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের ঈদ উপহার
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence