জমি নিয়ে বিরোধে মা’সহ কুপিয়ে মারা হলো সপ্তম শ্রেণির ছাত্রীকে

২০ জানুয়ারি ২০২১, ১১:৪৩ AM
নিহত মা রাশেদা বেগম ও তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌস

নিহত মা রাশেদা বেগম ও তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌস © সংগৃহীত

কক্সবাজারের ইসলামাবাদে জমি নিয়ে বিরোধের জের ধরে এক মা ও তার স্কুল পড়ুয়া মেয়েকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামাবাদের চরপাড়ায় এ হত্যকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম (৩২) চরপাড়া এলাকার আজিজুল বাবুর্চির স্ত্রী। এছাড়া নিহত হয়েছে, তাদের মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান নুর ছিদ্দীক বলেন, জমির সীমানা নিয়ে ওই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের সঙ্গে আজিজুল বাবুর্চির বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত পৌনে ৮টার দিকে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে রাশেদা ও তার মেয়েকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই রাশেদার মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর জান্নাতুলের মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ গিয়ে ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬