কুষ্টিয়ার পুলিশ সুপারকে হত্যার হুমকি

০৫ জানুয়ারি ২০২১, ১০:৩৭ PM
পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত

পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত © ফাইল ফটো

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় মামলা হয়েছে। গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক কায়েস মিয়া বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলাটি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশরাফুল আলম বলেন, এজাহারে উল্লেখ করা ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলগুলো কারা, কিভাবে চালাচ্ছেন, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। অচিরেই তাদের শনাক্ত করা সম্ভব হবে।

মামলার এজাহারে বলা হয়েছে, কুষ্টিয়ার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জঙ্গি ও ধর্মীয় উগ্র-মৌলবাদ নিয়ন্ত্রণে এসপি এস এম তানভীর আরাফাত কাজ করে যাচ্ছেন। গত ৫ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর হয়। মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এরপর ১৭ ডিসেম্বর কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনায় মামলা হলে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠান। ২১ ডিসেম্বর কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে নাগরিক পরিষদের ব্যানারে প্রতিবাদসভায় এসপি বক্তব্য দেন।

এজাহারে বলা হয়েছে বলা হয়েছে, তাঁর মূল বক্তব্যের ভিডিও ও ছবি খণ্ডিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে দুর্বৃত্তরা। এসপিকে হত্যার হুমকিও দিচ্ছে তারা। ফেসবুকের এমন ১৭টি আইডি এবং ইউটিউবের একটি চ্যানেলের ব্যাপারে মামলায় উল্লেখ করা হয়েছে।

ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি—দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ১৩ এপ্রিল ২০২৬
একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি মূল্যায়নকারী নেবে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
এআই ব্রাউজার ‘অ্যাটলাস’: গুগল ক্রোমের জন্য নতুন চ্যালেঞ্জ?
  • ১৩ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬