চলন্ত বাসে ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় চালক গ্রেপ্তার

০২ জানুয়ারি ২০২১, ১০:১৬ AM
বাসচালক শহীদ মিয়া

বাসচালক শহীদ মিয়া © প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি তাকে গ্রেপ্তার করে। আজ শনিবার (২ জানুয়ারি) ভোর ৫টার দিকে সুনামগঞ্জের ছাতক থানার জাউয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাসচালক শহীদ মিয়ার (২৫) বাড়ি সিলেটের জালালাবাদ থানার মোল্লাগাঁও গ্রামে। বাবার নাম তৌফিক ওরফে মইন্না। সুনামগঞ্জ জেলা সিআইডির এসআই সুমন মালাকার বিষয়টি নিশ্চিত করে জানান, ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। পরে আসামিকে দিরাই থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

গত শনিবার বিকেলে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে (সিলেট জ-বাস নং ১১০৭২৩) ওঠেন ওই তরুণী। বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে আসলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী ছিল না। এ সুযোগে চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে।

পরে মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যান। পরে গ্রামবাসী তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় বাসচালক ও হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন তরুণীর বাবা। পরে চালকের সহকারী আবদুর রশিদকে গ্রেপ্তার করা হলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে সে। এ ঘটনায় পলাতক রয়েছে বাসের কন্ডাক্টর।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence