আ.লীগ নেতাকে হত্যা চেষ্টায় সাবেক স্ত্রী ও প্রেমিকের কারাদণ্ড

০৪ ডিসেম্বর ২০২০, ১২:২৬ PM
আ.লীগ নেতার সাবেক স্ত্রী ও তার প্রেমিকের কারাদণ্ড

আ.লীগ নেতার সাবেক স্ত্রী ও তার প্রেমিকের কারাদণ্ড © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতনকে হত্যা চেষ্টার দায়ে সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও তার পরকীয়া প্রেমিক সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩২ এর বিচারক কনক বড়ুয়া এই কারাদণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান রতনকে ২০১৬ সালের ১ মার্চ রাতে ঢাকার গুলশানে তার সাবেক স্ত্রী ফারজানা হোসেন সোনিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ তৌফিক আহমেদ হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় রতন গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে গুলশান থানা পুলিশ জিডি তদন্ত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়।

বাদীপক্ষের আইনজীবী এরফান উদ্দিন খান জানান, বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক আসামি ফারজানা হোসেন সোনিয়া ও সৈয়দ তৌফিক আহমেদকে এক বছরের কারাদণ্ড দেন।

ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
  • ২১ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬
সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্…
  • ২১ এপ্রিল ২০২৬
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, এর আগেও কেটেছিলেন আর…
  • ২১ এপ্রিল ২০২৬
ছাত্রদল এখন ছাত্রলীগের ‘হেলমেট বাহিনী’র পুনর্বাসন সেন্টার: …
  • ২১ এপ্রিল ২০২৬
বাজেট অধিবেশনের আগে পে স্কেল বাস্তবায়নে আসছে কর্মসূচি
  • ২১ এপ্রিল ২০২৬