মাদক নির্মূল শক্তি কমিটির সভাপতি গাঁজাসহ আটক

২২ নভেম্বর ২০২০, ০৮:৫১ AM
গাঁজাসহ আটক কমিটির সভাপতি

গাঁজাসহ আটক কমিটির সভাপতি © টিডিসি ফটো

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের মাদক নির্মূল শক্তি কমিটির সভাপতি সাব্বির আহমেদকে গাঁজাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তিনি দেওরগাছ গ্রামের সাবেক ইউপি সদস্য প্রয়াত রজব আলীর ছেলে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বিজিবি।

বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবি সদস্য চুনারুঘাট উপজেলার সীমান্ত ১৯৯৬ এর ৬ এস পিলার থেকে ৩ কিলোমিটার অভ্যন্তরে হাপ্টার হাওর নামক স্থান থেকে তাকে ২ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় তার সঙ্গে থাকা মোটরবাইকটিও আটক করে বিজিবি।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close