পড়ানো শেষে ফেরার পথে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা

১৯ নভেম্বর ২০২০, ১২:২০ PM
নরসিংদীতে পড়ানো শেষে ফেরার পথে এক গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে

নরসিংদীতে পড়ানো শেষে ফেরার পথে এক গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে © প্রতীকী ছবি

নরসিংদী পৌর এলাকায় পড়ানো শেষে বাড়ি ফেরার পথে এক গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের ইউএমসি পাটকল এলাকায় রাসেল মৃধা (৩৪) নামে ওই শিক্ষককে হত্যা করা হয়। নিহত রাসেল শিবপুর উপজেলার বাঘাবোর হানিফ মৃধার ছেলে।

নিহতের পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাসেলের ভাই তারেক মৃধা জানান, প্রায় দেড় যুগ ধরে জমিজমা নিয়ে তাদের পরিবারের সঙ্গে একই এলাকার বেলায়েতের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলার রায় হওয়ার কথা রয়েছে। এর জেরে প্রতিপক্ষের লোকজন রাসেলের পিছু নেয়।

রাসেল প্রাইভেট পড়ানো শেষে বাড়ি ফেরার সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন ইউএমসি পাটকল এলাকায় পথরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন রাসেলকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত। তিনি গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের বিষয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence