এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

১০ নভেম্বর ২০২০, ০২:৪৭ PM
এসআই আকবর হোসেন ভূইয়া

এসআই আকবর হোসেন ভূইয়া © ফাইল ফটো

সিলেটের আলোচিত বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নগরীর আখালিয়ার নেহারীপাড়ার রায়হান আহমদ নিহতের প্রায় একমাস পর এই ঘটনার প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূইয়াকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার( ১০ নভেম্বর) বেলা দেড়টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, রিমান্ড শুনানিকালে আকবরের কিছু বলার আছে কী-না জানতে চান বিচারক। এ সময় আকবর নিজেকে নির্দোষ দাবি করে বলেন- আমি কোন দোষ করি নাই।

এর আগে সোমবার সিলেট জেলা পুলিশ রাত ৮টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে। রাতেই পিবিআই তাদের কার্যালয়ে আকবরকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে।

মঙ্গলবার দুপুরে এ বিষয়ে পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান জানান, আমরা তাকে আদালতে সাতদিনের রিমান্ডে চাই। আদালত শুনানি শেষে সাতদিনের মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হয় রায়হান আহমদ। পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তিনি মারা যায়। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close