বিয়ের আগের রাতে পালিয়ে গেল মেয়ে, লজ্জায় আত্মহত্যা বাবার

০৩ নভেম্বর ২০২০, ১২:৪০ PM
টাঙ্গাইলের ঘাটাইলে আত্মহত্যা করেছেন এক বাবা

টাঙ্গাইলের ঘাটাইলে আত্মহত্যা করেছেন এক বাবা © প্রতীকী ছবি

টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের আগের রাতে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে মেয়ে। সেই ক্ষোভে আর লজ্জায় আত্মহত্যা করেছেন বাবা জাহাঙ্গীর হোসেন (৪৭)। সোমবার (২ নভেম্বর) উপজেলার শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে সাথীর সঙ্গে ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিনি বিষয় জানতে পেরে মেয়ের সঙ্গে কথা বললে তা অস্বীকার করে। তবে এ ঘটনা শোনার পর মেয়ের বিয়ে দিতে উঠে পড়ে লাগেন তিনি, যদিও সাথীর বিয়ের বয়স হয়নি।

পরে একই উপজেলার কুশারিয়া গ্রামের এক ছেরের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেন। সোমবার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এর আগের রাতেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সাথী। এতে লজ্জায় আর ক্ষোভে গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর। তবে ছেলে ও মেয়ের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী।

এ বিষয়ে স্থানীয় ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, কেউ বাদী হয়ে এ ঘটনায় মামলা করেননি। তবে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
close