শিশুধর্ষণ মামলায় ষাটোর্ধ্ব বৃদ্ধের যাবজ্জীবন

২৭ অক্টোবর ২০২০, ০৩:২৬ PM
দণ্ডপ্রাপ্ত আসামি ষাটোর্ধ্ব মোতালেব হোসেন মতু

দণ্ডপ্রাপ্ত আসামি ষাটোর্ধ্ব মোতালেব হোসেন মতু © টিডিসি ফটো

ময়মনসিংহে শিশুধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম এরশাদুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ষাটোর্ধ্ব মোতালেব হোসেন মতু। তিনি সদর উপজেলার পাড়াইল গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুর বেলায় মামলার বাদী নেকবর আলী তার ৮ বছর বয়সী ছোট মেয়েকে একা ঘরে রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে পুকুরে গোসল করতে যান।

এই সুযোগে প্রতিবেশী চাচা মোতালেব হোসেন মতু শিশুটিকে ধর্ষণ করে। পরদিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা।

ঘটনার দীর্ঘ সাড়ে সাত বছর পর মামলার একমাত্র আসামি মোতালেব হোসেন মতুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার।

ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬