ফেনীতে হামলার শিকার ধর্ষণবিরোধী লংমার্চকারীরা, আহত ১০

১৭ অক্টোবর ২০২০, ০১:৪৪ PM
নোয়াখালীর উদ্দেশে ধর্ষণবিরোধী লংমার্চকারীরা ফেনীতে হামলার শিকার হয়েছেন

নোয়াখালীর উদ্দেশে ধর্ষণবিরোধী লংমার্চকারীরা ফেনীতে হামলার শিকার হয়েছেন © সংগৃহীত

ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ধর্ষণের বিরুদ্ধে লংমার্চ করে যাওয়ার সময় ফেনীতে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) ফেনীর শান্তি কোম্পানি মোড় এলাকায় লংমার্চকারীদের ওপর হামলা চালায় একদল যুবক। নয় দফা দাবিতে এই লংমার্চ করা হচ্ছে।

লংমার্চে থাকা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদরি জয় বলেন, ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালীর উদ্দেশে বাসে ওঠার সময় তাদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা ইট নিয়ে হামলা চালান ওই যুবকেরা। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে তিনি জানান।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, হামলাকারীদের প্রতিহতের চেষ্টা করেছে পুলিশ। এ ঘটনার পর লংমার্চে অংশকারীদের নোয়াখালীতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে গণজাগরণ তৈরির লক্ষ্যে শুক্রবার (১৬ অক্টোবর) নোয়াখালীর পথে লংমার্চ শুরু করে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’। আজ শনিবার বিকেলে নোয়াখালী শহরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬