দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

০৭ অক্টোবর ২০২০, ১০:৩১ AM
দেলোয়ার হোসেন

দেলোয়ার হোসেন © ফাইল ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী কালাম ওরফে আবুল কালামের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাত ১২টায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১(৩০) ধারায় মামলা করেছেন, যার মামলা নং-১০, তারিখ ০৬-১০-২০২০। মামলার আসামিরা হলেন- একলাসপুরের দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার ও তার সহযোগী আবুল কালাম ওরফে কালাম।

মামলার এজাহারে নির্যাতনের শিকার ওই নারী অভিযোগ করেছেন, গত ২ সেপ্টেম্বর দেলোয়ার বাহিনীর সদস্যরা বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার আগে দেলোয়ার দুবার তাঁকে ধর্ষণ করেছিলেন। এর মধ্যে একবার ধর্ষণ করা হয় প্রায় এক বছর আগে। আর দ্বিতীয়বার ধর্ষণ করা হয় রমজানের কিছুদিন আগে। দ্বিতীয়বার ধর্ষণের ঘটনার দিন দেলোয়ারের সহযোগী কালামও তাঁকে ধর্ষণের চেষ্টা করেন।

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রসিদ চৌধুরী বলেন, আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, দেলোয়ার হোসেনকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এ ছাড়া মামলার আরেক আসামি আবুল কালামকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close