কলেজছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, বিকাশ এজেন্ট গ্রেপ্তার

০৪ অক্টোবর ২০২০, ০৭:৩৭ AM
আটক যুবক ও নির্যাতিতা ছাত্রী

আটক যুবক ও নির্যাতিতা ছাত্রী © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে এক কলেজছাত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও লাঞ্ছনার ঘটনায় প্রধান অভিযুক্ততে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম আশিকুর রহমান সোহান (২৫)। সোহান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর বাবুল উদ্দীন সরদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের দোকানে টাকা তুলতে যান ভুক্তভোগী কলেজছাত্রী। এ সময় বিকাশ এজেন্টের সঙ্গে তার ঝামেলা হয়।

একপর্যায়ে ওই ছাত্রী ঘটনাস্থল থেকে চলে গেলে এজেন্ট মালিক প্রায় এক কিলোমিটার দূর থেকে ভ্যানে করে ধরে নিয়ে এসে দোকানের সামনে খুঁটির সঙ্গে বেঁধে রাখে ওই ছাত্রীকে। এরপর নির্যাতন ও গালাগালি করে।

খুঁটির সঙ্গে বেঁধে রাখা ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে স্থানীয় বিকাশ এজেন্টের মালিক সোহানকে শুক্রবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close