সুদের টাকার জন্য গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন!

০১ অক্টোবর ২০২০, ০১:২৫ PM
সুদের টাকার জন্য গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

সুদের টাকার জন্য গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন © সংগৃহীত

ঋণের টাকার সুদ দিতে না পারায় এক গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পৌর এলাকার এনায়েতপুর আদর্শগ্রামে এ ঘটনা ঘটেছে।

নির্যাতিত গৃহবধূ সোমা রানী দাস এনায়েতপুর আদর্শগ্রামের সঞ্জীব দাসের স্ত্রী।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর মামলা দায়ের ও সুদের ব্যবসায়ী দিপ্তী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, আদর্শগ্রামের আব্দুল কাদেরের মেয়ে সুদ ব্যবসায়ী দিপ্তী বেগমের কাছ থেকে ৫০ হাজার টাকা ঋণ নেয় সোমা রানী দাস। আর্থিক অস্বচ্ছলতার কারণে সময়মতো সুদের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় সোমা। সুদের টাকা না পাওয়ায় বুধবার দুপুরে সোমা রানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করে প্রভাবশালী দিপ্তী বেগম ও তার লোকজন। স্থানীয় কয়েকজন যুবক নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন।

ওসি জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বিকালে সোমা রানী দাস বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়েরের পর প্রধান আসামি দিপ্তী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে দিপ্তী বেগমের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

হরমুজ প্রণালিতে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করবে যুক্তরাষ্ট…
  • ০৮ এপ্রিল ২০২৬
সোনার দামে বড় লাফ, এবার ভরিতে কত?
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে কোন দেশের কত মানুষ প্রাণ হারালেন?
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close