নকল মাস্ক সরবরাহ: জেএমআই চেয়ারম্যান গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:১৬ PM
জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও এন-৯৫ মাস্ক

জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও এন-৯৫ মাস্ক

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুপুরে দুদকের একটি টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

গোয়েন্দা ও অন্যান্য সূত্রে দুদক জানতে পারে, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় এর আগে এন-৯৫ মাস্ক কিনতে সরকার একশো কোটি টাকা বরাদ্দ করে। ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভুয়া এন নাইনটি ফাইভ মাস্ক সরবরাহ করেছে।

এছাড়া, সরবরাহ করা মাস্ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তৈরি করা হয় এবং মহামারীর সুযোগে ভুয়া মাস্ক তৈরি করে এন নাইনটি ফাইভের প্যাকেটে চালিয়ে দেয়া হয় বলেও অভিযোগ রয়েছে জেএমআই’র বিরুদ্ধে।

উল্লেখ্য, এন-৯৫ মাস্ক কেনাকাটায় দুর্নীতির অভিযোগে আবদুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশনের সমন্বয়কারী মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন-দুদক। তারা মাস্ক জালিয়াতির ঘটনা অস্বীকার করলেও দুদক জানায়, তাদের বিরুদ্ধে অভিযোগ সুনির্দিষ্ট।

 

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬