ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে কুবি প্রক্টরের ভাই নিখোঁজ

২৮ সেপ্টেম্বর ২০২০, ০১:১১ PM
নিখোঁজ বেলাল উদ্দিন

নিখোঁজ বেলাল উদ্দিন

ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনের বড় ভাই মো. বেলাল উদ্দিন।

রবিবার (২৭ সেপ্টেম্বর)  বিকাল সাড়ে ৩ টা থেকে ৪ টার মধ্যে ফেনী সদরে অবস্থিত ঢাকা ব্যাংক শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করেন তিনি। পরে বাড়ি ফিরে যাননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তাদের সাথে কথা বলে জানা যায়, মো. বেলাল উদ্দিনের চৌদ্দগ্রামের গুনবতীতে ব্যাবসা কেন্দ্র রয়েছে। তার বাড়িও গুনবতীতেই। নিখোঁজ বেলাল উদ্দিনের বয়স ৫০ বছর। পরনে সিলভার কালারের পাঞ্জাবি পায়জামা ছিল। মুখে ছিল হালকা দাড়ি।

এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমরা স্থানীয় ফেনী মডেল থানায় জিডি করব। পরিবারের সদস্যরা সবাই ভাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছেন। এছাড়াও যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৯১২২৯৫৬৭৫৩-এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করলাম।’

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) হায়দার আলী বলেন, ‘ভুক্তভোগীর পরিবার বিষয়টি আমাদের মৌখিক ভাবে জানিয়েছেন৷ তারা জিডি করলে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করব।’

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close