‘মা আমাকে মাফ করে দিও, বোন তোরা মাকে দেখে রাখিস’

২৬ সেপ্টেম্বর ২০২০, ০৬:২০ PM
আত্মহত্যা করেছেন রাকিব

আত্মহত্যা করেছেন রাকিব

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকার বিয়ের ১২ ঘণ্টা পর এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। এর আগে তিনি লিখে গেছে সুইসাইড নোট। তাতে লেখা ছিল, মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস। আমি চলে যাচ্ছি। আত্মহত্যার আগে মা ও দুই বোনের কাছে এইভাবেই সুইসাইড নোট লিখে গেছে রাকিব। এরপর গভীর রাতে নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।

প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় ক্ষোভে ও কষ্টে রাকিব আত্মহত্যা করেছেন বলে জানায় তার বোন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দুই বোন এক ভাইয়ের মধ্যে বড় রাকিব (২১) ঢাকা কবি নজরুল কলেজের প্রথম বর্ষের ছাত্র। সে সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ হাবিবুল্লার ছেলে।

রাকিবের বোন রাকিকা জানান, একই এলাকার একটি মেয়ের সাথে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের সম্পর্ক ছিলো। শুক্রবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হওয়ায় ক্ষোভে ও কষ্টে আমার ভাই আত্মহত্যা করেছেন।

ঘটনাস্থলে আসা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক কাজল মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুক্রবার রাত ১টা থেকে রাত ৩টার মধ্যে যেকোনো সময় নিজের ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রাকিব।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, রাকিবের ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। মা ও দুই বোনের কাছে এই চিঠি লিখেছেন রাকিব।

এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ আটক ৬
  • ১৮ এপ্রিল ২০২৬
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, আবেদন শেষ ৪ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই
  • ১৮ এপ্রিল ২০২৬
পরীক্ষার হলের চার ভুল ও শেষ মুহূর্তের ৩ টেকনিক
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউটিউব দেখে জ্বালানি তেল তৈরির চেষ্টা, বিস্ফোরণে গেল প্রাণ
  • ১৮ এপ্রিল ২০২৬