৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহ শিক্ষক গ্রেফতার

২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৯ PM
অভিযুক্ত গৃহ শিক্ষক

অভিযুক্ত গৃহ শিক্ষক © সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গৃহ শিক্ষক মাজহারুল ইসলাম রায়হানকে (২১) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ এনে দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা। এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাজহারুল একই এলাকার ইসকান্দার আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাজহারুল ইসলাম রায়হান প্রাইভেট পড়ানোর সুযোগে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছাত্রীর বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে যান। এসময় ওই ছাত্রী বাসায় একা থাকায় প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন রায়হান। এতে রাজি না হওয়ায় তাকে ধর্ষণ করেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬