মোদির বিরুদ্ধে মানহানিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৯ PM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © ফাইল ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর ভিডিও হোয়াটস্অ্যাপে পোস্ট করার অভিযোগে উত্তরপ্রদেশের মির্জাপুরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ওই যুবক একটি ভিডিও পোস্ট করেন এবং প্রধানমন্ত্রী সম্পর্কে ‘আপত্তিকর ও কুরুচিকর’ মন্তব্য করেন।

মির্জাপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সোনু খান। তাঁর বিরুদ্ধে রবিবার রাতে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে তাঁর নিজের বাড়ি থেকে সোনুকে পুলিশ গ্রেফতার করেছে।

যে মোবাইল ফোনটি ব্যবহার করে সোনু হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটি পোস্ট করেছিলেন, সেই ফোনটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানোর জন্য প্রচার, মানহানি, আমজনতাকে বিভ্রান্ত করতে প্রচার-সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে সোনুর বিরুদ্ধে। এছাড়াও তথ্যপ্রযুক্তি আইনেও মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।

সূত্র: এবিপি আনন্দ

হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬