এবার নুরের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও ডিজিটাল আইনে মামলা

২২ সেপ্টেম্বর ২০২০, ১১:১০ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এবার তার বিরুদ্ধে তরুণীকে অপহরণ, ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতা ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কোতওয়ালী থানায় মামলাটি দায়ের করা হয়েছে। এতে নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণ, সহায়তা ও হুমকির অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজ পড়ুয়া এক ছাত্রী ওই মামলা করেছেন।

তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী। মামলার বর্ণনায় ওই ছাত্রী হাসান আল মামুনের সঙ্গে প্রেম ও প্রণয়ের কথা জানিয়ে বিয়ে নিয়ে টালবাহানার অভিযোগ তুলেছেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি…
  • ২১ আগস্ট ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ পদে নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬
পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতির মৃত্যু, শিশুর দায়িত্ব নেবে সর…
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে বড় বড় পদ…
  • ২১ আগস্ট ২০২৬
‘মির্জা ফখরুলের রোল দায়িত্বশীল বড় ছেলের’— ফাহাম
  • ২১ আগস্ট ২০২৬
২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’
  • ২১ আগস্ট ২০২৬