৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা বৃদ্ধের

২০ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩১ PM
প্রতীকী

প্রতীকী

বরিশাল জেলার গৌরনদী পৌরসভার পূর্বলাখেরাজ কসবা মহল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রবিবার (২০ সেপ্টেম্বর) গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রতিবেশী মাছ ব্যবসায়ী ও দুই সন্তানের জনক আবু বক্কর বেপারীকে (৫৫) অভিযুক্ত করা হয়েছে।

নির্যাতিতা শিশুটির মা বলেন, শনিবার বিকেল ৫টার দিকে তার ছয় বছরের শিশু কন্যা বাড়ির পাশে মসজিদের মাঠে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই সন্তানের জনক আবু বক্কর বেপারী কৌশলে তার কন্যাকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যাক্ত একটি ঘরে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনা জানাজানি হলে বক্কর এলাকা ছেড়ে পালিয়ে যায়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানিয়েছেন, ধর্ষণ চেষ্টার শিকার শিশুটিকে দুপুরে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষকের রোষানলে এক বিষয়ে ৫ বার ফেইল, অভিমানে জীবনটাই দিয়ে …
  • ০৩ এপ্রিল ২০২৬
প্রথম পশ্চিমা জাহাজ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করল ফরাসি …
  • ০৩ এপ্রিল ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্রকে উদ্ধারে গিয়ে একই পরিবারের দুইজন…
  • ০৩ এপ্রিল ২০২৬