ঢাবি ছাত্রী ধর্ষণ: আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাবা

২০ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি মজনুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ভূক্তভোগী শিক্ষার্থীর বাবা। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ২৬ আগস্ট বেগম মোসাম্মৎ কামরুন্নাহারের আদালত মামলার অভিযোগ গঠন করেন। গত ১৬ আগস্ট মামলার অভিযোগপত্র গ্রহণ করেন এবং শুনানির জন্য আজ রবিবার দিন ধার্য করেছিলেন।

গত ১৬ মার্চ মজনুকে একমাত্র আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক অভিযোগপত্র দাখিল করেন। এতে ১৬ জনকে সাক্ষী করা হয়।

গত ৯ জানুয়ারি মজনুর সাত দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে গত ১৬ জানুয়ারি ধর্ষণের ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয় সে। বর্তমানে মজনু কারাগারে রয়েছে। গত ৬ জানুয়ারি ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। রাজধানীর কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত ব্যক্তি অনুসরণ করে। মাঝপথে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে।

পরে রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি রিকশায় বান্ধবীর বাসায় যান। সেখান থেকে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬