স্বামীকে রাস্তায় বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

৩০ আগস্ট ২০২০, ০৬:২৭ PM

© ফাইল ফটো

চট্টগ্রামে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে নগরের বায়েজীদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে ওই নারীকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন— বাদশা মিয়া, মো. জাবেদ, মো. রবিন ও মো. ইব্রাহীম। পলাতক রয়েছেন মো. শফি। আসামিরা সবাই অক্সিজেন মোড় এলাকায় সিএনজি অটোরিকশাচালক।

পুলিশ জানিয়েছে, শনিবার (২৯ আগস্ট) রাত দুইটার দিকে ৯৯৯ থেকে খবর পায় পুলিশ। পরে সালাম কলোনিতে অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। ধর্ষণের পর পালিয়ে যাওয়ার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আশিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারী একজন পোশাকশ্রমিক। তাঁর স্বামী দোকানে কাজ করেন। শনিবার রাতে গ্রেপ্তার আসামীরা অক্সিজেন মোড়ে তাদের পথ আটকায়। এ সময় তার স্বামীকে হাত-পা বেঁধে গাড়িতে আটকে রেখে ওই নারীকে পার্শ্ববর্তী এক বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। ভুক্তভোগী ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক শফিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬