আশুরায় তাজিয়া ও পাইক মিছিল নিষিদ্ধ

২৭ আগস্ট ২০২০, ০৯:৩২ AM

© ফাইল ফটো

পবিত্র আশুরা উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া ও শোক বা পাইক মিছিল নিষিদ্ধ করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারিতে ডিএমপি এলাকার নাগরিকরদের নিরাপত্তা নিশ্চিতে আশুরা উপলক্ষে তাজিয়া/শোক/পাইক মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠান করতে পারবেন।

তবে এসব অনুষ্ঠানে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ থাকবে। এই আদেশ পবিত্র আশুরার অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close