গণস্বাস্থ্য কেন্দ্রের নাম ব্যবহার করে ‘ভুয়া নিয়োগের’ অভিযোগ

২২ আগস্ট ২০২০, ০২:৫০ PM

© সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। তবে কে বা কারা এ 'ভুয়া নিয়োগ' দিয়েছে, তা জানাতে পারেনি গণস্বাস্থ্য। ওই নিয়োগপত্র ও গণস্বাস্থ্য কেন্দ্রের নামে টাকাপ্রাপ্তির রশিদে যে ঠিকানা লেখা রয়েছে, সেটি গণস্বাস্থ্য কেন্দ্রের আসল ঠিকানা নয়। একইসঙ্গে ওই নিয়োগপত্র ও রশিদের নিচে যে কর্মকর্তাদের নাম, পদবী ও স্বাক্ষর রয়েছে, তারা কেউই গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা নন।

আজ শনিবার (২২ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্র তাদের অফিসিয়াল ফেসবুক পেজে 'ভুয়া নিয়োগ'-এর সময়কার টাকা প্রাপ্তির রশিদ প্রকাশ করেছে।

গণস্বাস্থ্য কেন্দ্র তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে বলা হয়েছে, ২২ হাজার ৫০০ টাকা বেতনে চাকরি দেওয়ার নামে একজন ব্যক্তিকে ভুয়া নিয়োগ দেওয়া হয়েছে। গণস্বাস্থ্য কেন্দ্রে চাকরি দেওয়ার নামে চাকরি প্রত্যাশীর কাছ থেকে এক হাজার ৫৫০ টাকা নিয়েছে প্রতারক চক্র।

গণস্বাস্থ্য কেন্দ্রের সিল, শাখা ব্যবস্থাপকের সিল ও সই, হিসাবরক্ষকের (প্রধান কার্যালয়) সিল ও সই রয়েছে টাকা প্রাপ্তির রশিদে। রয়েছে প্রকল্প পরিচালকের সিল ও সইও। গত ১৬ আগস্ট টাকা নেওয়া হয়েছে ওই চাকরি প্রত্যাশীর কাছ থেকে।

পটুয়াখালীতে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ, ফিলিং স্টে…
  • ০২ এপ্রিল ২০২৬
প্রাইম ব্যাংকে চাকরি, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬