জানাজার কথা বলে বাড়ি থেকে ডেকে মাদরাসা ছাত্রকে পেটালো ফেসবুক বন্ধুরা

০৬ আগস্ট ২০২০, ১১:৫৩ AM

© সংগৃহীত

শেরপুরে মারা যাওয়া ব্যক্তির জানাজার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদরাসা ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার ফেসবুক বন্ধুদের বিরুদ্ধে। এমন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার পর পুলিশ চারজনকে গ্রেফতার করলেও, পরে তাদের জামিন দেয়া হয়।

এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে দোষীদের বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

মারা যাওয়া ব্যক্তির জানাজার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসা ছাত্র পাপ্পুকে বেধড়ক পিটিয়ে ভিডিও ধারণ করে ভাইরাল করে তারই ফেসবুক বন্ধুরা। এরপর থেকে গত ৩ দিন ধরে জেলা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গৌরীপুর এলাকার দারুল উলুম মহিউস সুন্নাহ দুখীয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আশিকুর রহমান পাপ্পু।

তার অভিযোগ, ফেসবুকে ম্যাসেজ দেয়াকে কেন্দ্র করে মারধোরের পরিকল্পনা করে শহরের বটতলা এলাকার কিশোর সিয়ামসহ তার চার বন্ধু। গত ৩ আগস্ট মিথ্য কথা বলে পৌরসভার পুরাতন পরিত্যাক্ত ভবনের দোতালায় নিয়ে সেখানে পাপ্পুকে কোমরের বেল্ট দিয়ে উপর্যপুরি আঘাত করা হয়।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিত কিশোরের ভাই বাদী হয়ে গত সোমবার রাতে সদর থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে পরদিন ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার করা হলেও বুধবার বিকেলে আদালতে হাজিরের পর চার আসামির সবাইকে জামিনে মুক্তি দেয়া হয়। আর এতে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence