বাড়ি থেকে ডেকে এনে ডোবায় চুবিয়ে কলেজছাত্রকে হত্যা

০৯ জুলাই ২০২০, ০৮:৫৪ AM

© সংগৃহীত

পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক কলেজ ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে ডোবার পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম সায়েম হোসেন (২০)।

গত শনিবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউপির নগরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সায়েম উপজেলার মুদাফরগঞ্জের নগরীপাড়ার মৃত আবদুল কাদিরের ছেলে। তিনি চাঁদপুরের একটি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সায়েমের সঙ্গে ওই এলাকার জসিম পাটোয়ারীর পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। শনিবার দুপুরে জসিম পাটোয়ারীর ছেলে লিংকন পাটোয়ারী লোকজন নিয়ে সায়েমকে বাড়ি থেকে ডেকে আনে। কিছুদূর আসার পর লিংকন, লিয়ন, লিপনসহ ১৫-২০ জন যুবক সায়েমকে মারধর শুরু করে। পরে পাশের ডোবায় সায়েমকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে।

সায়েমের চিৎকারে তার স্বজন ও আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছার আগেই লিংকন ও তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় মুমূর্ষু অবস্থায় সায়েমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সায়েমের মা বাদী হয়ে বুধবার সকালে লাকসাম থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন জানান, পারিবারিক সম্পত্তির জের ধরে এ ঘটনা ঘটেছে। বুধবার সকালে সায়েমের মা পারুল আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
close